বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদ শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ.)-এর ১২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আজ দুপুর ১২:০০ ঘটিকায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট এ স্মারকলিপি তুলে দেওয়া হয়।
স্মারকলিপি প্রদানকালে সংগঠনের নেতারা বলেন, শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ.)-এর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করতে হবে এবং তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, ইসলামের প্রচার-প্রসার ও দ্বীনের খেদমতে শহীদের আত্মত্যাগ ও অবদান মুসলিম উম্মাহ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এ সময় তাঁরা শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ.)-এর রুহের মাগফিরাত ও শাহাদাত কবুলিয়াতের জন্য বিশেষ দোয়া করেন।
দৈনিক দুর্বার