ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ-ইউনান বাণিজ্য সংলাপ: চীনা বিনিয়োগ বৃদ্ধি ও রপ্তানি প্রসারের জোরালো আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

অনলাইন ডেস্ক: বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং চীনের বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর নতুন সুযোগ উন্মোচনের লক্ষ্যে রাজধানী ঢাকার হোটেল বেঙ্গল ব্লুবেরিতে 'বাংলাদেশ-ইউনান বাণিজ্য ও বিনিয়োগ সংলাপ' অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) আয়োজিত এই সংলাপে ৩০ সদস্যের একটি উচ্চপর্যায়ের চীনা ব্যবসায়ী প্রতিনিধিদল, বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট অংশীজনেরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিসিসিআই-এর নির্বাহী পরিচালক মো. আবু তাহের।

স্বাগত বক্তব্যে বিসিসিসিআই সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কের কথা তুলে ধরে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও জোরদার করার তাগিদ দেন। তিনি বলেন, "চীনের বাজারে বাংলাদেশের হোম টেক্সটাইল, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, সি-ফুড এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের রপ্তানি বাড়ানোর বিশাল সম্ভাবনা রয়েছে।" এছাড়া বাংলাদেশের নবায়নযোগ্য ও সার্বিক জ্বালানি খাতের চাহিদা মেটাতে চীনা প্রযুক্তি ও বড় আকারের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সংলাপে 'লানচাং-মেকং সাব-রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ট্রেড ডেভেলপমেন্ট সেন্টার'-এর উপ-পরিচালক লিউ জি ইউনানের বিশেষ ‘থ্রি ফ্রিজেস অ্যান্ড থ্রি ফ্যাসিলিটেশনস’ (Three Freezes and Three Facilitations) নীতি তুলে ধরেন। এই নীতির আওতায় আন্তর্জাতিক ব্যবসায়ীরা বিনামূল্যে বন্ডেড ওয়্যারহাউস, প্রদর্শনী কেন্দ্র এবং অনলাইন মার্কেটপ্লেস ব্যবহারের সুযোগ পান। পাশাপাশি লজিস্টিকস, কাস্টমস ক্লিয়ারেন্স এবং পরিবহন ব্যবস্থায় বিশেষ সুবিধা প্রদান করা হয়।

দ্বিপাক্ষিক সংলাপে—

  • নবায়নযোগ্য ও সৌর শক্তি,

  • ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক যানবাহন (EV),

  • সেমিকন্ডাক্টর, আইটি ও তথ্যপ্রযুক্তি,

  • কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ওষুধ ও স্বাস্থ্যসেবা,

  • এলপিজি ও জ্বালানি খাত, যৌথ উদ্যোগ এবং কারিগরি সহায়তা সহ বিভিন্ন উদীয়মান খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংলাপ শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসায়িক যোগাযোগ সহজীকরণ এবং যৌথ বাণিজ্যিক কার্যক্রম ত্বরান্বিত করতে বিসিসিসিআই (BCCCI) এবং ‘চুয়াং কি বিডি লিমিটেড’ (Chuang Qi BD Limited)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স