ঢাকা | বঙ্গাব্দ

বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

অনলাইন ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার স্থানীয় সময় রাত ৯টায় নিউইয়র্কের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল’ হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন।

তিনি বলেন, দেশপ্রেম, জনগণের আবেগ, অনুভূতি এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশের ভবিষ্যৎ রূপকল্প কী হওয়া উচিত, কীভাবে দেশের স্বার্থকে সুরক্ষিত রাখতে হবে এবং কীভাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব—সে বিষয়গুলো বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী। আগামী বৃহস্পতিবার সাধারণ পরিষদের অধিবেশনে তিনি তাঁর ভাষণ প্রদান করবেন।

ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে মাহ্‌দী আমিন বলেন, “দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত একটি প্রতিনিধিত্বমূলক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি জাতিসংঘের আমন্ত্রণে এসেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান ও ভিশন তুলে ধরেছিলেন, ঠিক তেমনি ইতিহাসের ধারাবাহিকতায় তাঁদের সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও বাবার ও মায়ের প্রদর্শিত পথে দেশের স্বার্থ রক্ষা ও অধিকারের কথা তুলে ধরবেন।”

প্রধানমন্ত্রীর এবারের সফর অতীতের সনাতনী ধারা থেকে সম্পূর্ণ ব্যতিক্রম বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। অতীতের দীর্ঘ ও বিশাল বহরের প্রথা ভেঙে মাত্র চার কর্মদিবসের জন্য তিনি নিউইয়র্কে অবস্থান করছেন। সফরে আনুষ্ঠানিকভাবে মাত্র ৩৫ জন প্রতিনিধি রয়েছেন, যাদের পাশাপাশি কেবল অত্যাবশ্যকীয় মিডিয়া, নিরাপত্তা ও ব্যক্তিগত স্টাফরা অন্তর্ভুক্ত আছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স