ঢাকা | বঙ্গাব্দ

ছাত্রদল রাজপথে না থাকলে জামায়াত-শিবিরকে ফের গুপ্ত করবে ছাত্রলীগ’: রাশেদ খাঁন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
রাজপথে ছাত্রদলের শক্তিশালী ও সক্রিয় উপস্থিতি না থাকলে ছাত্রলীগ আবারও জামায়াত-শিবিরকে পিটিয়ে ‘গুপ্ত’ রাজনীতি করতে বাধ্য করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যায় ও নগরে ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মধ্যকার সাম্প্রতিক সহিংস সংঘর্ষ এবং দুপক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের কড়া সমালোচনা করে এই পোস্টটি দেওয়া হয়।

রাশেদ খাঁন তাঁর পোস্টে প্রশ্ন তোলেন, একসময় ছাত্রলীগের ভয়ে যারা আত্মগোপনে ছিল বা ছাত্রলীগের মিছিলে ঢুকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল, তারা আজ কোন শক্তিতে ছাত্রদলকে রাজশাহী থেকে বিতাড়িত করার হুমকি দেয়? তিনি বলেন, “ছাত্রদল মাঠে আছে বলেই তারা রাজনীতি করতে পারছে। ছাত্রদল সরে গেলে ছাত্রলীগ আবারও তাদের পিটিয়ে আগের মতো গোপন অবস্থানে ঠেলে দেবে।”

বিরোধী দলে থাকা অবস্থাতেই জামায়াত-শিবিরের কর্মকাণ্ড হিংসাত্মক হয়ে উঠছে দাবি করে তিনি বলেন, “বিরোধী রাজনীতিতেই যদি তারা সরকারি দলের লোকজনকে মারধর ও এলাকা ছাড়া করার মানসিকতা দেখায়, তবে ভবিষ্যতে কোনোভাবে ক্ষমতায় এলে দেশের অবস্থা কী ভয়াবহ হতে পারে তা সহজেই অনুমান করা যায়।”

তিনি আরও মন্তব্য করেন, জামায়াত-শিবির অতি অল্প সময়ে ‘মজলুম’ অবস্থা থেকে ‘জালিমে’ পরিণত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতীতের রাজনৈতিক ভূমিকার উদাহরণ টেনে রাশেদ খাঁন হুঁশিয়ার করে বলেন, জামায়াতও এখন আগের স্বৈরাচারী মনোভাবের পথেই হাঁটছে। তবে এই পদ্ধতিতে দেশ পরিচালনা করা সম্ভব হবে না এবং তাদের রাজনৈতিক পরিণতিও ভালো হবে না।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স