ঢাকা | বঙ্গাব্দ

জ্বালানি তেল, বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে ইসলামী ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদে নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর শাখা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল চারটায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য প্রদানকালে ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, যেকোনো আর্থিক সংকট তৈরি হলেই তার সম্পূর্ণ দায়ভার সাধারণ মানুষের কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে, যা অত্যন্ত অনুচিত। তেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন, কৃষি, সেচ, শিল্প উৎপাদন এবং নিত্যপণ্যের ওপর সরাসরি প্রভাব পড়ছে, ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নাগালের বাইরে চলে যাচ্ছে।

বক্তারা আরও উল্লেখ করেন, “রাজনীতি হওয়া উচিত জনগণের কল্যাণের জন্য, কেবল ক্ষমতার জন্য নয়। রাষ্ট্রের আর্থিক ভারসাম্য রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের স্বস্তি ও ক্রয়ক্ষমতা রক্ষা করাও সরকারের অন্যতম মৌলিক দায়িত্ব। তাই জনগণের ওপর অতিরিক্ত বোঝা না চাপিয়ে অবিলম্বে জ্বালানি সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।”

সমাবেশে ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন থানা শাখার সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স