ঢাকা | বঙ্গাব্দ

জ্বালানি তেল, বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে ইসলামী ফ্রন্টের মানববন্ধন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

দেশের বাজারে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের মারাত্মক ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগর শাখা।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, প্রতিনিয়ত জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম দুর্বিষহ হয়ে উঠেছে। কোনো সংকট তৈরি হলেই তার পুরো দায়ভার জনগণের কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে। চট্টগ্রাম মহানগরের পর ঢাকা মহানগরজুড়ে জনদুর্ভোগের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এ আন্দোলন সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্ববহ।

বক্তারা জোর দিয়ে বলেন, রাষ্ট্রের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা যেমন জরুরি, ঠিক তেমনই দেশের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা, স্বস্তি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। অনতিবিলম্বে তেলের দাম ও নিত্যপণ্যের বাজার সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য কার্যকর বাজার মনিটরিং এবং জনবান্ধব জ্বালানি নীতি গ্রহণের দাবি জানান তারা।

"রাজনীতি হওয়া উচিত মানুষের কল্যাণের জন্য"—এ বার্তা ব্যক্ত করে নেতৃবৃন্দ আহ্বান জানান, জনগণের কষ্ট লাঘব, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই হোক যেকোনো সরকারের প্রধান অঙ্গীকার। মানববন্ধনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স