ঢাকা | বঙ্গাব্দ

ভারতের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে কাজ করতে চায় বাংলাদেশ: দীনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশ ও জুরিসডিকশন থেকে আমদানিকৃত বিশেষায়িত ওষুধ এবং সংশ্লিষ্ট উপকরণের ওপর ১০০ শতাংশ শুল্ক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এসব পণ্য এখন থেকে কোনো অতিরিক্ত আমদানি শুল্ক ছাড়াই মার্কিন বাজারে প্রবেশ করতে পারবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) এ সুবিধা পাওয়া দেশগুলোর তালিকা প্রকাশ করে। তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, যুক্তরাজ্য, জাপান, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইউরোপীয় ইউনিয়ন।

যেসব ওষুধের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য: আমদানিকৃত সব পণ্যে এ সুবিধা মিলবে না। শুধুমাত্র বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, সেল থেরাপি, জিন থেরাপি, বন্ধ্যত্বের চিকিৎসা, প্লাজমা থেকে তৈরি চিকিৎসাপণ্য এবং তেজস্ক্রিয় ও পারমাণবিক হুমকি মোকাবিলায় ব্যবহৃত পণ্যের ক্ষেত্রে এ ছাড় কার্যকর হবে।

এর আগে পেটেন্টকৃত ফার্মাসিউটিক্যালস পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ ‘অ্যাড ভ্যালোরেম’ শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বর্তমানে জেনেরিক ওষুধ এ শুল্কের আওতাবহির্ভূত রয়েছে।

বাংলাদেশের জেনেরিক ও বিশেষায়িত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের জন্য শুল্কমুক্ত এই সুবিধা মার্কিন বাজারে প্রবেশের ক্ষেত্রে অতিরিক্ত খরচ বা আর্থিক চাপ অনেকটাই কমিয়ে আনবে।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স