ঢাকা | বঙ্গাব্দ

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কর্তৃক সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (৫ অক্টোবর) আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই আপিল দায়ের করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী গাজী মনোয়ার হোসেন তামিম জানান, অপরাধের ভয়াবহতা ও হতাহতের ঘটনার গুরুত্বের তুলনায় ১০ বছরের কারাদণ্ডের সাজা অপর্যাপ্ত। ইনুর সাজা বৃদ্ধি ও খালাস পাওয়া অভিযোগগুলোতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে আপিলে ১১টি গুরুত্বপূর্ণ যুক্তি উপস্থাপন করা হয়েছে।

আইনজীবী তামিম উল্লেখ করেন, ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে উঠে এসেছিল যে, জুলাই অভ্যুত্থান দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও পরামর্শ রেখেছিলেন ইনু। এছাড়া বেসামরিক রাজনৈতিক নেতা হিসেবে তিনি অধীনস্থদের অপরাধে উৎসাহিত করার ভূমিকা পালন করেছেন। তাই ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ ও অপরাধের পরিমাপের সঙ্গে এই ১০ বছরের কারাদণ্ড সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ।

মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দাবি: এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আরও তিন অভিযুক্তের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন সম্পন্ন হয়েছে। হানিফ জুলাই অভ্যুত্থান দমনে নীতিগত সিদ্ধান্তে সম্পৃক্ত ছিলেন এবং অডিও রেকর্ডের প্রমাণ অনুযায়ী পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের দমন-পীড়নের নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ এনে তাঁর ও অন্য অভিযুক্তদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স