ঢাকা | বঙ্গাব্দ

প্রচন্ড শীতের মাঝেও চলছে বুরো চাষ।

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 8, 2025 ইং
বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ছবির ক্যাপশন: বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
ad728
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় কুয়াশার চাদরে আবৃত। আর কনকনে ঠান্ডা । পৌষের মাঝামাঝিতে শীতের তীব্রতা একটু পরিলক্ষিত হচ্ছে । হিমশীতল ঠান্ডা উপেক্ষা করে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ।

 ভয়ংকর ঠান্ডায় হাড় কাঁপানো শীত উপেক্ষা করে বোরো ধান রোপনের কর্মযজ্ঞ চলছে চাষীদের । বোরো ধানের কচি চারায় ফসলের মাঠ যেন সবুজ গালিচায় আবৃত । শীতের সকাল থেকে সন্ধা পর্যন্ত বোরো আবাদে জমি গুলো ট্রাক্টর ও গরু দিয়ে চাষ করে যাচ্ছেন কৃষকেরা । অনেক কৃষকই বোরো ধানের চারা রোপণে ব্যস্ত রয়েছেন । শরীরে হালকা শীতের পোশাক, মাথায় কাপড় লাগিয়ে কাজের মধ্যে রয়েছেন ফুরফুরে মেজাজে । আনন্দ যেন কোন অংশে কম নেই তাদের । শীতল পানি , কাদামাটির হাড় কাঁপানো ঠান্ডা আর কষ্টকে পিছনে ফেলে অনেক চাষীরা  চারা সংগ্রহ  করে সেই চারা আবার  জমিতে রোপণ করছেন । অনেকে কোদাল দিয়ে করছেন সীমানা নির্মাণ । কেউবা আবার জমির আগাছা পরিষ্কারে ব্যস্ত । জমিতে জৈব সার ছিটানো সহ তৈরি জমিতে পাম্পের মাধ্যমে পানি সেচ দিয়ে তা ভিজিয়ে রাখার চেষ্টা করছেন । শ্রমিক সংকট থাকায় বোরো ধানের চারা রোপণে কৃষকদের সাহায্য করছেন তাদের পরিবারের ছোট বড় অন্যান্য সদস্যরা । সরেজমিনে উপজেলার অনেক কৃষকের সাথে কথা হলে তারা বলেন , আমন মৌসুমে ধানের ভালো ফলন হয়নি, শিলাবৃষ্টি পড়ে অনেক ক্ষতি হয়েছে কৃষকের ।
  দাম বেশি হওয়ায় এবার বোরো ধানের প্রতি চাষাবাদে ঝুঁকে পড়েছে  কৃষক । পাশাপাশি তারা আরো বলছেন , বর্তমানের ন্যায় শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হবে বলে তাঁরা আশাবাদী । তবে অনেক কৃষক আছেন শংকায়। ফালগুন  - চৈত্র মাসে মাঝে মধ্যে বৃষ্টি না হলে পানির অভাবে জমি ফেটে চৌচির হতে পারে ।যার ফলে ভালো ফলন হওয়া অনেকটা প্রকৃতির উপর নির্ভর করছে । সর্বোপরি এমন মনোমুগ্ধকর দৃশ্য এখন উপজেলার সর্ববৃহৎ , ছোট বড় বীলের হাওরে দেখা যাচ্ছে । উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে , চলতি মৌসুমে উপজেলায় বেশকিছু জায়গায়  কৃষকরা  বোরো আবাদ করেছে । প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে প্রয়োজনীয় ধানের বীজ , সার , বিতরণ করা হয়েছে । প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকলে এবার উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন পাওয়া যাবে আশা করা যায় ।

  মোহাম্মদ জালাল উদ্দিন 
 শায়েস্তাগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি

নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স