ঢাকা | বঙ্গাব্দ

লিটনের বাদ পড়ার কারণ জানালো বিসিবি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2025 ইং
লিটন ছবির ক্যাপশন: লিটন
ad728
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড। অনুমিতভাবেই দলে নেই সাকিব আল হাসান ও লিটন দাস। বোলিং অ্যাকশন ইস্যুসহ আরও একাধিক কারণে নির্বাচকরা ভাবনায় রাখেননি সাকিবকে। চূড়ান্ত তালিকায় লিটনের নাম থাকলেও থাকতে পারে, এমন গুঞ্জনও ছিলো। তবে স্কোয়াড ঘোষণার পর দেখা যায় আসলেই বাদ লিটন। বাজে ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন তিনি।

রোববার (১২ জানুয়ারি) মিরপুরে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। লিটনের বাদ পড়া প্রসঙ্গও চলে আসে সংবাদ সম্মলনে।

লিপু বলেন, রানের তীব্র খরায় ভুগছে। আউটের ধরনগুলো একই রকম। ক্রিকেটের প্রত্যেকটা ফরমেটেই বিশেষ করে সাদা বলে পাওয়ার প্লের সময়ে যে সুযোগটা নেওয়ার দরকার, সেখানে আপনি দেখবেন যে ওয়েস্ট ইন্ডিজের যেখানে আমরা তিনশোর কাছাকাছি রান করেছি। স্ট্রাইকরেট দেখেন যে ভালো করতে পারছে না। প্রেশার চলে আসছে তার পার্টনারের ওপর।

তিনি আরও বলেন, তারপরও আমরা তার ওপর আস্থা রেখেছিলাম। সাদা বলের ক্রিকেটে তাকে আমরা অনেক ম্যাচ খেলিয়েছি। এর আগে শ্রীলঙ্কার সময় সিরিজে একটা সিরিজে তাকে শেষ ম্যাচে দলে রাখিনি। অনেক সময় একটা ক্রিকেটারকে আস্থার জায়গা থেকে সিলেক্ট হয়।

উল্লেখ্য, আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইতে। রাওয়ালপিন্ডিতে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ড ও পাকিস্তানের সাথে ম্যাচ দুটি তারা খেলবে যথাক্রমে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটি বাংলাদেশের ষষ্ঠবারের মতো অংশগ্রহণ। ২০১৭ সালের সবশেষ আসরে সেমিফাইনালে ওঠে টাইগাররা।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted