হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি নেতা রোকন উদ্দিন ও তার ভাড়াটে লোকজন নিয়ে এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করার অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার পশ্চিম জয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এতে কয়েকজন আহত হয়েছেন। এছাড়া হামলাকারীদের মধ্যে একজনকে পুলিশের কাছে সোর্পদ করেন গ্রামবাসী।
মৃত মহিবুল্লাহর ছেলে নোমান আহমেন অভিযোগ করে জানান- দীর্ঘদিন ধরে রোকন উদ্দিনের পরিবারের সঙ্গে তাদের বিরোধ চলছে। যা নিয়ে আদালতে মামলা রয়েছে। ক্রয়সূত্রে একটি জায়গায় গত ৫০ বছর যাবত নোমান আহমেদের দখলে আছে।
গত বৃহস্পতিবার রোকন উদ্দিন ও তার ভাই সালাউদ্দিন ও আকিল মিয়াসহ ভাড়াটিয়া লোকজন নিয়ে ওই জায়গায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। তাদের আঘাতে নোমান মিয়া, তার চাচাতো ভাই আব্দুল কাদির ও ভাতিজা নূর আলম আহত হন।
নোমান আহমেদ বলেন- ‘দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দাপটে আমাদেরকে নানাভাবে হুমকি ও অত্যাচার করে আসছে। এখন এই হামলা ভাঙচুর করছে। আমি হামলা ভাংচুরের বিচার চাই।
রোকন আহমেদ বলেন, এক সাপ্তাহরের মধ্যে আমি আপনার কাছে পুরো ডকুমেন্ট নিয়ে হাজির হবো। একই সাথে সত্য ঘটনা উদঘাটন করবো। আর ছাত্রলীগের কোন পদে আমি ছিলাম না। আমি যদি অপরাধী হই তাহলে আমার বিচারও করা হউক।
হামলার বিষয়ে তিনি বলেন, গত ৯ তারিখে নোমানের লোকজন আমার ও আমার পরিবারের উপর হামলা করেছে। আমার বাবার অবস্থাও খারাপ।
দৈনিক দুর্বার