রোববার (১২ জানুয়ারি) লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে একএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল-ইউনাইটেড। ম্যাচের ৪০তম মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন আর্সেনাল স্ট্রাইকার জেসুস। প্রথমার্ধে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দু’দল।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে প্রথম গোলের দেখা পায় ইউনাইটেড। গারনাচোর পাস থেকে গোল করে লিড এনে দেন ব্রুনো ফার্নান্দেস। তবে কিছুক্ষণ পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইউনাইটেড ডিফেন্ডার ডালট।
এরপর ১০ জনের প্রতিপক্ষ দলকে চেপে ধরে আর্সেনাল। তার ফলও পেয়ে যায় দ্রুত। ৬৩তম মিনিটে বক্সে ইউনাইটেডের গোলরক্ষক ও রক্ষণের খেলোয়াড়রা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে, পোস্টকে পেছনে রেখে দারুণ এক শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল।
দৈনিক দুর্বার