ঢাকা | বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জ পূবালী ব্যাংক শাখা ব্যবস্থাপকের বিদায়।

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2025 ইং
শাখা ব্যবস্থাপকের  বিদায়.. ছবির ক্যাপশন: শাখা ব্যবস্থাপকের বিদায়..
ad728
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর দেওয়ান বাড়ির কৃতি সন্তান, বর্তমান শ্রীমঙ্গল পৌর শহরে বসবাস দেওয়ান আরিফুল করিম । তিনি হাসিখুশি থেকে সবার মনজয় করেন । বিনয়ী ও প্রজ্ঞা আর আন্তরিকতা যার নেতৃত্বে মূল হাতিয়ার । তিনি শায়েস্তাগঞ্জ  নতুন ব্রীজ এলাকায় পূবালী ব্যাংক লিমিটেড শাখায় দায়িত্ব নেওয়ার পর ব্যাংকের ভেতর ও বাহিরে অনেক রুচিশীল সৌন্দর্য ডেকোরেশন করেন  ।
 আগামী দিন গুলো তাঁর সুন্দর ও বর্ণিল হউক । পরিবার , প্রতিষ্ঠান , সমাজ ও রাষ্ট্রের কল্যাণে তার সেবা অব্যাহত থাকুক এমন প্রত্যাশা গ্রাহকের।  বৃহস্পতিবার ব্যাংকের শাখায়  এই বিদায়  সংবর্ধনা আয়োজন করা হয় ।  শায়েস্তাগঞ্জ পৌর শহরে পূবালী ব্যাংক লিমিটেড উপ-শাখা ব্যবস্থাপক আসাদুজ্জামান নূর এর সভাপতিত্বে ও অত্র শাখার সিনিয়র অফিসার আবু কাওসার মোল্লার পরিচালনায় অসংখ্য ব্যাংকের গ্রাহক , বিভিন্ন পেশাগত লোকজনের উপস্থিতিতে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন , শায়েস্তাগঞ্জ তথা হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সারোয়ার আলম শাকিল , অত্র ব্যাংক শাখার অপারেশন ম্যানেজার জয়া নাহা , সিনিয়র অফিসার জাকারিয়া হোসেন , কিবরিয়া চৌধুরী , শাহ নওয়াজ , সিজার আহমেদ , তাজুল ইসলাম , মোঃ মোরশেদ আলম , আব্দুর রশিদ প্রমুখ । অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয় । উল্লেখ্য, বিদায়ী তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় পূবালী ব্যাংক লিমিটেড শাখায় দেওয়ান আরিফুল করিমকে ব্যবস্থাপক হিসেবে বদলি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স