একদিন বিরতি দিয়ে শুরু হওয়া বিপিএলে রোববারের প্রথম ম্যাচ ছিল লো-স্কোরিং। লড়াইটাও জমে উঠেনি। আগে ব্যাট করে ১২১ রান তোলা চিটাগং কিংসকে ৬ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। এই ম্যাচে হয়তো দর্শকরা প্রত্যাশিত বিনোদন পাননি। যে কারণে দ্বিতীয় ম্যাচ দেখার অপেক্ষায় এখন গ্যালারিতে তারা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে দুর্বার রাজশাহী। এই ম্যাচে টস জিতেছে খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার