ঢাকা | বঙ্গাব্দ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 22, 2025 ইং
দৌলতদিয়া-পাটুরিয়া ছবির ক্যাপশন: দৌলতদিয়া-পাটুরিয়া
ad728
ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বুধবার (২২ জানুয়ারি) ভোর রাত ৩টা ১০‌ মি‌নিট থেকে এ‌ রুটে ফে‌রি চলাচল বন্ধ রয়েছে।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যা থেকে পদ্মা নদীর অববা‌হিকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে বুধবার শেষ রাতের দিকে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যাওয়ায় বন্ধ রাখা হয় ফে‌রি চলাচল।

এদিকে, কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে নদী পারাপাড়ের অপেক্ষায় আটকা পড়েছে বেশ কিছু যানবাহন। তবে বেলা বাড়ার সাথে যাত্রী ও যানবাহনের চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে তীব্র শীতে দুর্ভোগে পড়ছেন নদী পা‌র হওয়ার অ‌পেক্ষায় থাকা যানবাহনের চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলত‌দিয়া ঘা‌ট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফে‌রি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted