ঢাকা | বঙ্গাব্দ

মাধবপুরে ৫১ লাখ টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2025 ইং
ভারতীয় চোরাচালান জব্দ ছবির ক্যাপশন: ভারতীয় চোরাচালান জব্দ
ad728

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তুলসীপুর বাজার এলাকা থেকে ভারতীয় চোরাচালান জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫) ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।


বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৯৯০/এমপি থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তুলসীপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারতীয় উন্নতমানের কসমেটিক্স সামগ্রী ১২ হাজার ২২৮ পিস এবং থ্রি-ডি আইবল ক্যান্ডি ৯ হাজার ৩৭৫ পিস জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৫১ লাখ ১২ হাজার ৭৫০ টাকা।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়, আটককৃত চোরাচালানী মালামাল হবিগঞ্জ কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে তারা সর্বদা সতর্ক রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় সরাইল ব্যাটালিয়ন।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স