ঢাকা | বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জে পারিবারিক পুষ্টি বাগানের জন্য কৃষকের মাঝে উপকরণ বিতরণ।

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2025 ইং
উপকরণ বিতরণ ছবির ক্যাপশন: উপকরণ বিতরণ
ad728
মোহাম্মদ জালাল উদ্দিন, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি " কৃষি সমৃদ্ধ " সামনে রেখে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর আয়োজনে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান  প্রকল্পের আওতায় ৫৩ জন কৃষকের মাঝে বিভিন্ন রকমের সবজি বীজ , ফলের চারা, নেট জাল, জৈব সার, বীজ সংরক্ষণ করার পাত্র ও সাইনবোর্ড  পুনঃস্থাপন উপলক্ষে উপকরণ বিতরণ করা হয় ।  গত রবিবার (২৬ জানুয়ারি)  সকাল ১১ টায় উপজেলা কৃষি সমপ্রসারণ অফিস চত্বরে অনুষ্ঠিত হয় । উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান এর নেতৃত্বে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন ,  উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার বিধান দেব নাথ ,  উপ-সহকারী কৃষি অফিসার মোঃ তোফায়েল , মোঃ জুবায়ের আহমেদ ,  শামসুন্নাহার বেগম , মোহাম্মদ জহুরুল ইসলাম ,  মোঃ আলী হোসেন ,  তাপস দেব নাথ ,  ছানা উল্লা শামীম ,  শাহ আলম , রাকেশ মজুমদার ,  শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমুখ । এদিকে ২০২৪- ২৫ মৌসুমে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান পুনঃ স্থাপন উপলক্ষে উপজেলার পৌরশহর ও ইউনিয়নে ৫৩ জন কৃষকের মাঝে প্রত্যেককে একটি করে সাইনবোর্ড , পুষ্টি বাগান ঘেরা- বেড়ার জন্য নেট জাল ,  ১৩ রকমের বিভিন্ন জাতের সবজি বীজ , ৬ টি ফলের কলমি চারা ( আম ,  পেয়ারা ,  বড়োই ,  লেবু ,  পেঁপে ) , ৫০ কেজি (১ বস্তা) জৈব সার , বীজ সংরক্ষণ করার জন্য ১ টি পাত্র ,  দেওয়া হয়েছে । কৃষকদের মাঝে উপকরণ , বীজ, চারা পেলেন  - কাজিরগাঁও গ্রামের  ফরিদ আলী , নিশাপট গ্রামের মহসীন মিয় , লাল খান ,   দক্ষিণ নুরপুর গ্রামের  মর্তুজ আলী , খাড়ামারা গ্রামের সজল সরকার ,  প্রবীর সরকার ,  সাজন মিয়া, পুরা সুন্দা গ্রামের মোছাঃ লাভলী বেগম ,  সুলতানা বেগম ,  জগন্নাথপুর গ্রামের জাকির হোসেন ,  মোঃ বিলাল মিয়া আরো অনেক ।
মোহাম্মদ জালাল উদ্দিন 
 শায়েস্তাগঞ্জ ( হবিগঞ্জ)  প্রতিনিধি 

নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স