ঢাকা | বঙ্গাব্দ

লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতির চেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 29, 2025 ইং
ডাকাতির চেষ্টা ছবির ক্যাপশন: ডাকাতির চেষ্টা
ad728
লালমনিরহাট সদর উপজেলার সোনালী ব্যাংকের বড়বাড়ী শাখায় সুড়ঙ্গ খুড়ে ডাকাতির চেষ্টা করা হয়েছে। তবে লোকজন টের পেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ব্যাংকের পেছনের দেয়ালের নিচে একটি সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দূর্বৃত্তরা। তবে ব্যাংকটির একজন পিয়ন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এতে পালিয়ে যায় ডাকাতি করতে আসা দুর্বৃত্তরা।

স্থানীয় একজন জনপ্রতিনিধি জানান, ব্যাংক থেকে টাকাসহ অন্যকিছু খোয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted