ঢাকা | বঙ্গাব্দ

আবারও মাঠে ফিরছেন ডি ভিলিয়ার্স

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 29, 2025 ইং
এবি ডি ভিলিয়ার্স ছবির ক্যাপশন: এবি ডি ভিলিয়ার্স
ad728
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্স মাঠে ফিরছেন আবারও। ২০২১ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া এই তারকাকে ব্যাট হাতে আবারও দেখা আগামী জুলাইয়ে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় মাঠে ফেরার কথা জানিয়েছেন মিস্টার ৩৬০ ডিগ্রি।

আগামী ১৮ জুলাই মাঠে গড়াবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) দ্বিতীয় আসর। যেখানে এই আসর দিয়ে দীর্ঘ ৪ বছর পর মাঠে ফিরবেন ডি ভিলিয়ার্স।

ডি ভিলিয়ার্স বলেন, চার বছর আগে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম। কারণ এর বেশি খেলার প্রয়োজনীয়তা অনুভব করিনি। এরই মাঝে বেশ সময় অতিবাহিত হয়েছে এবং খেলা শুরু করেছে আমার ছেলেও।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted