ঢাকা | বঙ্গাব্দ

সিলেটকে আলাদা প্রদেশ হিসেবে ঘোষণা করার দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2025 ইং
তরুণ গবেষক ও বিজ্ঞানী - মোহাম্মদ মোশাহিদ মজুমদার ছবির ক্যাপশন: তরুণ গবেষক ও বিজ্ঞানী - মোহাম্মদ মোশাহিদ মজুমদার
ad728

দেশে যদি প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু হয়, তবে সিলেটকে অবশ্যই আলাদা প্রদেশ হিসেবে ঘোষণা করা উচিত। বারবার অবহেলিত এই অঞ্চলের মানুষের জন্য কথা বলার মতো মানুষের অভাব রয়েছে। যারা অন্যান্য বিভাগে ভ্রমণের সুযোগ পেয়েছেন, তারা জানেন যে আমরা কতটা পিছিয়ে আছি।

যেখানে দেশের অন্যান্য বিভাগের অবকাঠামো আমূল পরিবর্তন হয়েছে, সেখানে সিলেট এখনও আদিকালের অবস্থায় রয়ে গেছে। আমাদের মানুষ শান্তিপ্রিয় ও ভদ্র হওয়ায় হয়তো আমাদেরকে অবহেলিত জনগোষ্ঠীর কাতারে রাখা হয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে যারা সিলেট ভ্রমণে আসেন, তাদের অনেকেরই প্রশ্ন থাকে—"তোমাদের কি কেউ নেই যারা রাস্তাঘাট বা উন্নয়নের জন্য আওয়াজ তোলে?"

সিলেটের উন্নয়ন দেশের অন্যান্য এলাকার মতোই হওয়া উচিত। কেন তা হচ্ছে না, তা একমাত্র আল্লাহই ভালো জানেন। প্রদেশ না হলে সিলেটকে ভবিষ্যতে সামাজিক ও অর্থনৈতিকভাবে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

অনেকে প্রশ্ন তুলতে পারেন কেন আমি সিলেটকে আলাদা প্রদেশ বানানোর দাবি করছি। এর উত্তর একটাই—আমরা আর পিছিয়ে থাকতে চাই না। সিলেট হবে দেশের সবচেয়ে সম্ভাবনাময় প্রদেশ, ইনশাআল্লাহ।

তাই প্রাদেশিক সরকার ব্যবস্থায় গেলে সিলেটকে আলাদা প্রদেশ হিসেবে ঘোষণা করা হোক।
— মোহাম্মদ মোশাহিদ মজুমদার


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স