ঢাকা | বঙ্গাব্দ

বিয়ের দাওয়াতে গিয়ে নজিবুল মাইজভান্ডারী ও খাদিজাতুল আনোয়ার আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2025 ইং
সাবেক সংসদ সদস্য ছবির ক্যাপশন: সাবেক সংসদ সদস্য
ad728
তরীকত ফেডারেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী ও আরেক সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিকে আটক করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের টাইগারপাস সংলগ্ন আমবাগানে বাংলাদেশ নৌবাহিনী ফরোয়ার্ড বেজ টাইগারপাসের নেভি কনভেনশন হল থেকে প্রথমে তাদেরকে ছাত্র-জনতা আটক করে।

এরপর সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অবস্থান নেয় নৌবাহিনীর সদস্যরা। এরপর পুলিশ এসে তাদেরকে হেফাজতে নেয়।

জানা গেছে, নেভী কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারের ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানেই দাওয়াত খেতে গিয়েছিলেন সাবেক এমপি নজিবুল বশর মাইজভান্ডারী, আনোয়ার সনিসহ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের আগমনের খবর ছড়িয়ে পড়লে কমিউনিটি সেন্টারটি ঘেরাও করে ছাত্রজনতা। এসময় তারা নানা স্বৈরাচারবিরোধী স্লোগান দিতে থাকে। এরপর পুলিশ এসে আওয়ামী নেতাদের আটক করে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted