ঢাকা | বঙ্গাব্দ

প্রযুক্তিগত দক্ষতায় এগিয়ে নিতে প্রতিষ্ঠিত হলো শায়েস্তাগঞ্জ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2025 ইং
ইউএনও জনাব,পল্লব হোম দাসকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ত্রেস্ট উপহার দেওয়া হয় ছবির ক্যাপশন: ইউএনও জনাব,পল্লব হোম দাসকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ত্রেস্ট উপহার দেওয়া হয়
ad728

দেশের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এবং তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত দক্ষতায় এগিয়ে নিতে শায়েস্তাগঞ্জে প্রতিষ্ঠিত হলো শায়েস্তাগঞ্জ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট। আজ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, পল্লব হোম দাস, উপজেলা নির্বাহী অফিসার, শায়েস্তাগঞ্জ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা  ডা: কাদির সাহেব সহ প্রমুখ, অনুষ্ঠানের সভাপতিত করেন জনাব, আব্দুস সালাম সাহেব, ৬ নং ওয়ার্ড মেম্বার, ৮নং শায়েস্তাগঞ্জ ইউপি। এ ছাড়াও উপস্তিতির ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, শিক্ষার্থী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন।  

উদ্বোধন করেন - জনাব, পল্লব হোম দাস , উপজেলা নির্বাহী অফিসার, শায়েস্তাগঞ্জ।


প্রধান অতিথি: জনাব, পল্লব হোম দাস বলেন -

আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে শায়েস্তাগঞ্জে এমন একটি যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শায়েস্তাগঞ্জ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। বর্তমান বিশ্বে প্রযুক্তিগত দক্ষতার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের তরুণদের শুধু প্রথাগত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদেরকে যুগোপযোগী দক্ষতাও অর্জন করতে হবে। এই ইন্সটিটিউটটি সেই লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে বেসিক কম্পিউটার, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, রোবোটিক্স, এবং ডিজিটাল মার্কেটিংয়ের মতো অত্যাধুনিক কোর্স করানো হবে।


আমি বিশ্বাস করি, এই ইন্সটিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে আমাদের তরুণরা নিজেরা উদ্যোক্তা হয়ে উঠবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, মোহাম্মদ মোশাহিদ মজুমদারকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই, যিনি এই উদ্যোগ গ্রহণ করে শায়েস্তাগঞ্জের শিক্ষার্থীদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছেন।

আমি আশা করি, এই প্রতিষ্ঠানটি শায়েস্তাগঞ্জ তথা পুরো হবিগঞ্জ অঞ্চলের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে। আমি এর সার্বিক সাফল্য কামনা করছি।

 প্রতিষ্ঠাতা পরিচালক - মোহাম্মদ মোশাহিদ মজুমদার


শায়েস্তাগঞ্জ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের লক্ষ্য হলো স্থানীয় তরুণ-তরুণীদের প্রযুক্তি, উদ্যোক্তা দক্ষতা, এবং আধুনিক কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করা। এই ইন্সটিটিউটে বেসিক ইংরেজি, বেসিক কম্পিউটার, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, রোবোটিক্স, এবং ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন আধুনিক প্রশিক্ষণ কোর্স করানো হবে।


প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেন, 

"আমাদের লক্ষ্য হলো শায়েস্তাগঞ্জসহ আশেপাশের এলাকার তরুণদের দক্ষ করে গড়ে তোলা, যাতে তারা দেশের উন্নয়নে এবং আন্তর্জাতিক বাজারে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে।"


উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনগণ, শিক্ষক-শিক্ষিকা, এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ইন্সটিটিউটটি আধুনিক ল্যাব এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের সমন্বয়ে দক্ষতা উন্নয়নের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করলো।

প্রতিষ্ঠানটির ভর্তি কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে এবং আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি

,ইউএনও জনাব,পল্লব হোম দাসকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ত্রেস্ট উপহার দেওয়া হয়


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স