বুধবার (৫ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বুধবার বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘হোসেনউদ্দীন হোসেন প্রান্তবাসী বিরল সাহিত্যসাধক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন আহমেদ মাওলা। আলোচনায় অংশগ্রহণ করেন আবুল ফজল। সভাপতিত্ব করেন শহীদ ইকবাল।
আজ ‘লেখক বলছি’ মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি রেজাউদ্দিন স্টালিন ও কথাসাহিত্যিক শিবলী আজাদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি আতাহার খান ও আলমগীর হুছাইন। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী রানা আহমেদ ও কাজী সামিউল আজিজ।
সংগীত পরিবেশন করেন শিল্পী বুলবুল ইসলাম, আরিফুর রহমান, তাপসী রায়, পাপড়ি বড়ুয়া, ফারাহ হাসান মৌটুসী, হারুনুর রশিদ, কামাল আহমেদ ও নুসরাত বিনতে নূর।