বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তাকে আটকের খবর জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।
ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।
বেশ কিছুদিন ধরেই শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন। তিনি বইমেলাসহ দেশের নানা কর্মকাণ্ড নিয়ে দিচ্ছিলেন মতামত।