ঢাকা | বঙ্গাব্দ

ডেভিল’ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 9, 2025 ইং
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ছবির ক্যাপশন: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
ad728
শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফার্মগেটে খামারবাড়িতে মৃত্তিকা ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশকে অস্থিতিশীল করতে যারা চেষ্টা করছেন তাদের এই অপারেশনে গ্রেফতার করা হবে। গাজীপুরের ঘটনার সাথে জড়িতদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। বাকিদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে।

সুনামগঞ্জের কৃষকের ভাষ্কর্য ভাঙা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি আমি জানি না। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। কৃষকদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। কারণ তারা উৎপাদন করে বলেই আমরা খেতে পাই।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted