ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত একে অন্যকে ছাড়া চলতে পারবে না: ত্রিপুরার মুখ্যমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2025 ইং
ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছবির ক্যাপশন: ত্রিপুরার মুখ্যমন্ত্রী
ad728
বাংলাদেশ-ভারত উভয় দেশ একে অন্যকে ছাড়া চলতে পারবে না বলে মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় প্রকল্পগুলো খুব শিগগিরই পুনরায় শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) আগরতলায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা ইতোমধ্যেই বিশেষ অর্থনৈতিক জোন তৈরি করেছি। মৈত্রী সেতু তৈরি করা হয়েছে। আখাউড়া থেকে আগরতলা রেল যোগাযোগ রয়েছে।

এই রেল যোগাযোগ খুব দ্রুত চালু হবে বলেও জানান মুখ্যমন্ত্রী মানিক। তিনি বলেন, বাংলাদেশ ভারতকে ছাড়া চলতে পারবে না।

এর আগে, গেল বছর ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছিলেন, বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বেশ কিছু প্রকল্প আটকে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted