সোমবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি পুলিশ সুপার ইনামুল হক সাগরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি এ ধরণের হুমকির শিকার হলে তৎক্ষণাৎ জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর।
পুলিশ সদর দফতরের এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমাজবিরোধী শক্তি কোনো শান্তিপ্রিয় নাগরিককে হুমকি প্রদান করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।