ঢাকা | বঙ্গাব্দ

মব বন্ধ করেন, আর অনুরোধ করা হবে না: উপদেষ্টা মাহফুজ আলম

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2025 ইং
উপদেষ্টা মাহফুজ আলম ছবির ক্যাপশন: উপদেষ্টা মাহফুজ আলম
ad728


জুলাই আন্দোলনের ছাত্রনেতা ও উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর আর কোনও অনুরোধ করা হবে না। আইন নিজের হাতে তুলে নেয়া আপনাদের কাজ না।

সোমবার (১০ জানুয়ারি) রাত ৮টা ৩৬ মিনিটে নিজ ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

স্ট্যাটাসে মাহফুজ আলম লিখেন, ‘কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেয়া হবে না।

তৌহিদী জনতা! আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহমকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে।

জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের ওপর জুলুম অবধারিত হবে। লা তাযলিমুনা ওলা তুযলামুনা— জুলম করবেন না, জুলুমের শিকারও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ!’

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted