ঢাকা | বঙ্গাব্দ

রংপুরে হত্যাচেষ্টা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 12, 2025 ইং
সাবেক ছাত্রলীগ ছবির ক্যাপশন: সাবেক ছাত্রলীগ
ad728
রংপুরে ছাত্র-জনতার আন্দোলনে আহত এক ব্যক্তির দায়ের করা হত্যাচেষ্টা মামলায় কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাভেদ আহমেদকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে মহানগরীর মেডিকেল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

জাভেদ কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি রংপুর মহানগরীর খামারপাড়া এলাকার আব্দুল কাদেরের পুত্র।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে জাভেদ আহমেদকে গ্রেফতার করা হয়েছে গত ১৯ জুলাই আন্দোলনে রামমোহন ক্লাব মার্কেটের সামনে গুলিবিদ্ধ মো. আবু সাঈদ নামে একজন তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ কমিশনার আরও বলেন, আন্দোলনে সরাসরি অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিলেন তিনি। গুরুত্বপূর্ণ তথ্য জানতে তাকে রিমান্ডে নেয়ার জন্য আদালতে আবেদন করা হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted