শাহিন আলম, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রতিনিধি:
উন্নয়ন সমাজসেবা পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শায়েস্তাগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এক মিলন মেলা ও বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। আজকের এ বিশেষ আয়োজনের মাধ্যমে ৫৭০ জন ছাত্র-ছাত্রী ও পথচারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়।
সংগঠনটির স্বেচ্ছাসেবীরা প্রতিনিয়ত শত শত মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্তের ব্যবস্থা করে দেন। এছাড়াও তারা পথশিশু ও অসহায় মানুষের জন্য খাবার, চিকিৎসা সহায়তা, প্রাথমিক চিকিৎসা ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। বন্যাদুর্গতদের ত্রাণ সহ অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমেও তারা মানুষের সেবা করে আসছেন।
উপস্থিত অতিথিরা: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব দিলীপ কান্ত নাথ, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন ও সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জনাব সালাহ উদ্দিন তালুকদার, ডাঃ আশফাক হোসেন সোহেল চৌধুরী (সেবা হোমিও ক্লিনিক, শায়েস্তাগঞ্জ), তরুণ বিজ্ঞানী মোঃ মোশাহিদ মজুমদার (প্রতিষ্ঠাতা, উদ্ভবণী বিজ্ঞান ক্লাব, শায়েস্তাগঞ্জ)

সংগঠনের নেতৃত্ব: অনুষ্ঠানে উন্নয়ন সমাজসেবা পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক এইচ. এম শাহিন আলম, প্রধান উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ রায়হান, উপদেষ্টা মোঃ রুবেল রানা তালুকদার, আল-আমিন সাঈফী, সংগঠনের সভাপতি মোঃ শহীদুল ইসলাম শহিদ, সিনিয়র সহ-সভাপতি নাঈম চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ মিয়া, সাংগঠনিক সম্পাদক তারেক মোঃ ইয়াহিয়া সিরাজী এবং অর্থ সম্পাদক হাফেজ আল আমিনসহ অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবী ও মেডিকেল টিম:
বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং পরিচালনায় ছিলেন স্বেচ্ছাসেবীরা, যার মধ্যে ছিলেন সাফিয়া আক্তার, মাফিয়া আক্তার, তাহমিদা আক্তার, রুমানা আক্তার, সুমাইয়া বিনতে ইমরান, বন্যা গোপ, হাবিবুর রহমান, বিলাল মিয়া, আব্দুল খালেক শিপন, তারেকুল ইসলাম, জয়নাল আবেদীন, হাফেজ নাজমুল হুদা। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা।
সামাজিক বার্তা:
এই আয়োজনের মাধ্যমে উপস্থিত ছাত্র-ছাত্রী ও পথচারীরা তাদের রক্তের গ্রুপ জেনে আনন্দ প্রকাশ করেছেন। উন্নয়ন সমাজসেবা পরিষদের স্বেচ্ছাসেবীরা আশা প্রকাশ করেন, এ ধরনের সামাজিক কার্যক্রম শহর ও গ্রামের প্রতিটি এলাকায় ছড়িয়ে দেওয়া হবে। তারা বলেন, "মানুষ মানুষের জন্য, সেবাই হোক ধর্ম।"
আল-আমিন সাঈফী