ঢাকা | বঙ্গাব্দ

শবে বরাত উপলক্ষ্যে শুক্রবার বইমেলার সময় কমেছেশবে বরাত উপলক্ষ্যে শুক্রবার বইমেলার সময় কমেছে

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 14, 2025 ইং
একুশে বইমেলা ছবির ক্যাপশন: একুশে বইমেলা
ad728

ছুটির দিনে অমর একুশে বইমেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকার কথা ছিল। কিন্তু আগামীকাল (১৪ ফেব্রুয়ারি) মেলার কার্যক্রমের সমাপ্তি হবে আগেভাগেই। পবিত্র শবে বরাত উপলক্ষ্যে শুক্রবার রাত ৯টার পরিবর্তে সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ হবে বইমেলার কার্যক্রম।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থান: প্রেক্ষাপট ও অভিমুখ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন সারোয়ার তুষার। আলোচনায় অংশগ্রহণ করেন যোবায়ের আল মাহমুদ এবং নুসরাত সাবিনা চৌধুরী। সভাপতিত্ব করেন মাহবুব মোর্শেদ।

‘লেখক বলছি’ মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি ফাতিমা তামান্না ও কবি মুহাম্মদ আবদুল বাতেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী রবিউল আলম ও নাসিম আহমেদ।

এদিকে, অমর একুশে বইমেলার ১৩তম দিনে ৮৫টি নতুন বই এসেছে বলে জানিয়েছে বাংলা একাডেমি।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি থেকে আরবি শাবান মাস গণনা শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted