ঢাকা | বঙ্গাব্দ

আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, চ্যাম্পিয়ন ব্রাজিল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 18, 2025 ইং
আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, চ্যাম্পিয়ন ব্রাজিল ছবির ক্যাপশন: আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, চ্যাম্পিয়ন ব্রাজিল
ad728
অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। চূড়ান্ত পর্বের শেষ ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে সেরার মুকুট পরে সেলেসাও যুবারা। অন্যদিকে, প্যারাগুয়ের কাছে ৩-২ গোলে হারের কারণে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার।

শিরোাপা জয়ের ক্ষেত্রে কঠিন সমীকরণ ছিল আর্জেন্টিনার সামনে। চ্যাম্পিয়নের তকমা পেতে হলে প্যারাগুয়ের বিপক্ষে ৪ গোলের জয় দরকার ছিল আলবিসেলেস্তে যুবাদের। তবে সকল সমীকরণ ছাপিয়ে উল্টো ৩-২ গোলে হেরে শিরোপার দৌঁড় থেকে ছিটকে গেল আর্জেন্টিনা। চূড়ান্ত পর্ব শেষে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ব্রাজিল।

তবে পথটা মোটেও সহজ ছিল না সেলেসাও যুবাদের। গ্রুপ পর্বে আর্জেন্টিনার কাছে হোঁচট খায় তারা। হাফ ডজন গোলের লজ্জার রেকর্ড ছাপিয়ে শেষ পর্যন্ত অবশ্য সোনালি ট্রফিটাই শেষ পর্যন্ত উঁচিয়ে ধরলো ব্রাজিল।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted