ঢাকা | বঙ্গাব্দ

সবার মাঝে নজরুলের গান ও কাজ ছড়িয়ে দিতে ফারুকীর আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2025 ইং
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ছবির ক্যাপশন: সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী
ad728

নজরুলের গান ও কাজ সবার মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ কবি নজরুল ইসলামের সমাধিসৌধ পর্যন্ত নজরুল র‍্যালির আয়োজনের উদ্বোধন করে এ আহ্বান জানান তিনি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানের শুরুতে উপদেষ্টা বলেন, নজরুলের চেতনা বার বার সবাইকে উজ্জীবিত করে। তার কবিতা এবং গান ২৪ এর গণঅভ্যুত্থানেও প্রেরণা যুগিয়েছে। সামনে নজরুলকে নিয়ে আরও বিস্তর পরিসরে নজরুল ইনস্টিটিউটের কাজ হবে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা।

পরে র‍্যালিটি নজরুল ইসলামের সমাধিসৌধতে গিয়ে শেষ হয়। মূলত গত ৫ ডিসেম্বর জাতীয় কবি হিসেবে কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। এরপরই এই আনন্দ মিছিলের আয়োজন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted