ঢাকা | বঙ্গাব্দ

খুব অস্বাস্থ্যকর’ বাতাসে ছুটির দিনেও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 28, 2025 ইং
খুব অস্বাস্থ্যকর ছবির ক্যাপশন: খুব অস্বাস্থ্যকর
ad728
জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে ঢাকাও। আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালেও শহরটির বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। বিশ্বের ১২৪টি শহরের মধ্যে সকাল সাড়ে ৮টায় রাজধানী ঢাকার অবস্থান শীর্ষে।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৪৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। রেটিং অনুযায়ী এ নগরীর বাতাস নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’।

অন্যদিকে, এই মুহূর্তে দূষিত বায়ুর শহর হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে চিনের বেইজিং শহর, তাদের স্কোর ১৯০। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই, স্কোর ১৮৫। চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হানৈ ও পঞ্চমে নেপালের কাঠমান্ডু। বাংলাদেশ বাদে বাকি সব শহরের বাতাস আইকিউএয়ারের তথ্যানুযায়ী ‘অস্বাস্থ্যকর’।

প্রসঙ্গত, ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted