ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা মেডিকেলে যৌথবাহিনীর অভিযান, আটক অর্ধশতাধিক

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 6, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রোগীদের সাথে প্রতারণা ও হয়রানির অভিযোগে অর্ধশতাধিক দালালকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে হাসপাতাল চত্ত্বর, বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ থেকে তাদেরকে আটক করে সেনাবাহিনী ও এনএসআইয়ের যৌথ দল।

এরপর আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই করা হয়। যাছাই-বাছাই শেষে আটককৃতদের সর্বোচ্চ ৩ মাস কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট আফরিন জাহান।

এরআগে, গত বছরের নভেম্বর মাসেও ঢাকা মেডিকেলে অভিযান চালানো হয়। সেই অভিযানে ২১ জনকে আটক করেছিল যৌথবাহিনী।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স