ঢাকা | বঙ্গাব্দ

রাঙামাটিতে ইউপিডিএফ’র আস্তানায় অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 7, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

শুক্রবার (৭ মার্চ) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই আস্তানায় অভিযান চালানো হয়।

এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে আস্তানায় তল্লাশি চালিয়ে ১৭ রাউন্ড পিস্তলের গুলি, একটি বাইনোকুলার, একটি ওয়াকিটকি সেট, একটি হার্ডডিস্ক, সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানায়, অভিযানের সময় ইউপিডিএফ কিছু সংখ্যক পাহাড়ি নারী দ্বারা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে বাধা প্রদানের চেষ্টা করে। এ সময় জব্দকৃত গোলাবারুদ ও সরঞ্জামাদি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পাহাড়ের শান্তি বিনষ্টকারী ও সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদানকারী সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স