ঢাকা | বঙ্গাব্দ

গ্রামের মেয়ে থেকে ‘অ্যাগ্রো ইনফ্লুয়েন্সার’ হয়ে ওঠা পপির গল্প

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 29, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

তিস্তাপাড়ের কন্যা উম্মে কুলসুম পপি নিজেকে ‘গ্রামের মেয়ে’ হিসেবে গর্বভরে পরিচয় দেন। তিনি লালমনিরহাটের এক গ্রামীণ পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই পরিবারের সহযোগী হয়ে কৃষিকাজের অভিজ্ঞতা লাভ করেন। উচ্চশিক্ষার জন্য শহরমুখী হলেও ঘুরে ফিরে ছুটে গেছেন কৃষির কাছে। দুরন্ত প্রকৃতির পপি সময়ের সাথে লক্ষ্য ঠিক করে চেষ্টা করেছেন নিজেকে ব্যতিক্রম হিসেবে মেলে ধরতে। সেই চেষ্টায় সফলও হয়েছেন তিনি।  

নিভৃত গ্রাম থেকে উঠে আসা পপি এখন বাংলাদেশের কৃষিক্ষেত্রে এক অনন্য নাম। যাকে বলা হয়ে থাকে দেশের প্রথম নারী ‘অ্যাগ্রো ইনফ্লুয়েন্সার’। পড়াশোনা শেষ করেই তিনি পরিচিতি পেয়েছেন অনলাইন উদ্যোক্তা হিসেবে। তার উদ্যোগ, নিষ্ঠা, এবং কৃষির প্রতি গভীর ভালোবাসার মাধ্যমে তিনি দেশ-বিদেশের কোটি মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন। তার কৃষি বিষয়ক ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। যা নতুন প্রজন্মকে কৃষিতে আগ্রহী করে তুলেছে।

অথচ পপির সামনে এখন যেমন শুধুই সাফল্যের গল্প, তেমনি শুরুর দিকে ব্যর্থতাও ছিল। তবুও পথ হারাননি পপি। অনেক ঝড়-ঝাপটা, আর্থিক অনটনেও তিনি দমে যাননি। ইচ্ছেশক্তিকে অদম্য শক্তিকে পরিণত করে শেষ পর্যন্ত জীবনযুদ্ধে জয়ী হন। এখন তিনি সফল নারীদের একজন।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স