ঢাকা | বঙ্গাব্দ

গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ১১২

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2025 ইং
সংগৃহীত ছবি ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি
ad728

দ্বিতীয় দফা যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ভয়াবহ এ হামলায় অন্তত ১১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

 গণমাধ্যমটি জানিয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১১২ ফিলিস্তিনি নিহত এবং অনেকে আহত হয়েছেন। চলতি বছর হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর গাজায় এটিই ইসরাইলের সবচেয়ে বড় হামলা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা সিটিতেই ইসরায়েলি বিমান হামলায় ২০ জন নিহত এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
 
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও হামলা শুরু হয়েছে। এ হামলা জোরদার করা হবে।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted