এ ঘটনায় ওই পুলিশ সদস্যসহ ৪ জনকে আসামি করে থানায় মামলার পর গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দিবাগত রাতে ওই গ্রামের মাদককারবারি খায়রুলের বাড়ি থেকে ৫০টি ইয়াবা ক্রয় করে ৩ যুবক ঘটনাস্থল ত্যাগ করছিল। গতিবিধি সন্দেহজনক হলে স্থানীয় জনতা তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।
পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাথুলি গ্রামের সচিন্দ্র চন্দ্র মন্ডলের পুত্র শুভ মন্ডল, কালিয়াকৈর থানার বড়ইবাড়ি গ্রামের মৃত শওকত খানের ছেলে মো. নাদের খান, একই এলাকার মো. নূর হোসেনের ছেলে মো. ফরহাদ হোসেন সানিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, মাদক মামলার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আল-আমিন সাঈফী