ঢাকা | বঙ্গাব্দ

নেত্রকোণায় বগি রেখেই চলে গেছে ট্রেনের ইঞ্জিন

  • নিউজ প্রকাশের তারিখ : May 17, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

ঢাকা থেকে নেত্রকোণার মোহনগঞ্জগামী আন্তঃনগর ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি যাত্রাপথে সংযোগ হুক ভেঙে বগি রেখেই ইঞ্জিন চলে গেছে অন্য স্টেশনে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (১৭ মে) রাত ৮টার দিকে নেত্রকোণার শ্যামগঞ্জ স্টেশন থেকে ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশে ছাড়ার পর চল্লিশা এলাকায় এই ঘটনা ঘটে। পরে ইঞ্জিনটি একটি বগিসহ নেত্রকোণা স্টেশনে গিয়ে পৌছায়।
নেত্রকোণা রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় ঢাকা থেকে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি  শ্যামগঞ্জ স্টেশনে এসে পৌঁছে। 
যাত্রাবিরতি শেষে ছাড়ার কয়েক মিনিটে চল্লিশা এলাকায় আসার পর বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে একটি বগিসহ ইঞ্জিনটি নেত্রকোণা বড় স্টেশনে চলে আসে। আর বাকি বগিগুলো চল্লিশা রেল সেতুর ওপর থেকে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটি উদ্ধারে ময়মনসিংহ থেকে একটি ইঞ্জিন ও লোকজন আসছে। তারা এসে সমস্যা সমাধান করে ট্রেনটি চালু করা হবে। এতে কিছুটা সময় লাগবে।
এদিকে এমন ঘটনার পর ঢাকা থেকে আসা নেত্রকোণার বারহাট্টা ও মোহনগঞ্জগামী যাত্রীরা বেশ বিপাকে পড়েছেন। যাত্রীরা ট্রেন থেকে নেমে বাস ও অন্যান্য যানবাহনে গন্তব্যে রওনা হয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted