ঢাকা | বঙ্গাব্দ

প্রথমবারের মতো জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধি দল ঢাকায়

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
প্রথমবারের মতো জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধি দল ঢাকায় ছবির ক্যাপশন: প্রথমবারের মতো জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধি দল ঢাকায়
ad728
চার দিনের সফরে গতকাল রোববার (১৫ জুন) ঢাকায় এসেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্য। এটি সংস্থাটির কোনো সদস্যের বাংলাদেশে প্রথম সফর।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ার গ্রাজিনা বারানোস্কা ও আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ গতকাল ঢাকায় পৌঁছেছেন।

জানা জায়, ঢাকা সফরকালে তাদের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব, গুম কমিশনের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গুমের শিকার হওয়া পরিবারের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

সব আনুষ্ঠানিকতা শেষে গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্যের আগামী ১৮ জুন ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স