ইসরায়েলের গণমাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে পারমাণবিক হামলার হুমকির যে খবর প্রচার করা হচ্ছে তা ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও সাজানো’ বলে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মোফা।
রোববার (১৫ জুন) প্রকাশিত এক বিবৃতিতে মোফা-এর মুখপাত্র জানান, ‘ইসরায়েলি সংবাদমাধ্যমে যেসব খবর প্রচার হচ্ছে, তার কোনো সত্যতা নেই। এসব দাবি সম্পূর্ণ মিথ্যা। ইসরায়েলি গণমাধ্যম পাকিস্তান সম্পর্কে ভ্রান্ত তথ্য ছড়াচ্ছে এবং মিথ্যা বর্ণনা দিচ্ছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, পাকিস্তান একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি।
আরও পড়ুননিজেদের অবস্থান জানিয়ে ফোনে ইরানি প্রেসিডেন্টকে যে বার্তা দিলেন সৌদি যুবরাজ
১৫ জুন, ২০২৫
এ ধরনের ভুয়া সংবাদ বিভ্রান্তিকর এবং অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে বলেও জানান মুখপাত্র।
আরও পড়ুনহামলার জন্য ভূখণ্ড ব্যবহার করতে দেবে কি-না আজারবাইজান, দিলো পরিষ্কার বার্তা
১৫ জুন, ২০২৫
উল্লেখ্য, ইসরায়েল তেহরানে হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে তেলআবিব ও অধিকৃত জেরুজালেমসহ বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ হামলায় অন্তত ২০ জন নিহত ও বহু আহত হয়।
নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী