ঢাকা | বঙ্গাব্দ

ইভটিজিং-বাল্যবিবাহ ও মাদক রোধে বসুন্ধরা শুভসংঘ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
ইভটিজিং-বাল্যবিবাহ ও মাদক রোধে বসুন্ধরা শুভসংঘ ছবির ক্যাপশন: ইভটিজিং-বাল্যবিবাহ ও মাদক রোধে বসুন্ধরা শুভসংঘ
ad728

দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন ‘বসুন্ধরা শুভসংঘ’ জেলা শাখার আয়োজনে লক্ষ্মীপুরে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক বিরোধী শপথ করেছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার (১৬ জুন) সকালে শহরের ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এ প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সংগঠনটির সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শুভ সংঘের উপদেষ্টা ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরুর রহমান। সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক কাজল কায়েশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ হাবিবুর রহমান সবুজ, লক্ষ্মীপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আনিস কবির।

এ সময় বক্তারা তাদের বক্তব্যে, সুস্থ মানবিক সমাজ বিনির্মাণে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়ে নারীর ন্যায় সঙ্গত অধিকার প্রতিষ্ঠা করা, বাল্যবিবাহ ও মাদককে না বলাসহ মাদক মুক্ত দেশ গঠনে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ‘বসুন্ধরা শুভ সংঘ’-এর সামাজিক ও মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা।

এতে আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল, ইভেন্ট সম্পাদক কাজী রাহাত, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওমর ফারুক, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজ আলম, সাংবাদিক মো. হাসান, জামাল উদ্দিন বাবলু প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স