ঢাকা | বঙ্গাব্দ

‘যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইরানকে থামানোর ক্ষমতা ইসরায়েলের নেই’

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2025 ইং
‘যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইরানকে থামানোর ক্ষমতা ইসরায়েলের নেই’ ছবির ক্যাপশন: ‘যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইরানকে থামানোর ক্ষমতা ইসরায়েলের নেই’
ad728

ইসরায়েল সম্প্রতি ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে। হামলায় স্থাপনাটির কিছুটা ক্ষতি হলেও মূল ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র অক্ষত রয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট মার্কিন অস্ত্র এবং বিমান সহায়তা ইরানকে থামানোর (ফোর্ডোকে ক্ষতিগ্রস্ত করা) ক্ষমতা ইসরায়েলের নেই।

মঙ্গলবার (১৭ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বিষয়টি ওঠে আসে।

মার্কিন মধ্যপ্রাচ্য নীতির সাবেক কূটনীতিক ব্রেট ম্যাকগার্ক বলেন, ইসরায়েল এসব স্থাপনা অকার্যকর করতে পারে, তবে পুরোপুরি ধ্বংস করতে হলে যুক্তরাষ্ট্রকে জড়াতে হবে বা কূটনৈতিকভাবে কোনো সমঝোতা করতে হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে তার স্পষ্ট অবস্থান জানান। তিনি বলেন, ‘আমরা এতে জড়িত নই।’ তবে সংঘাতে জড়ানোর ইঙ্গিত দেন তিনি এবং বলেন, ‘দেরি হওয়ার আগেই ইরানের সংলাপে বসা উচিত।’

চারটি স্বতন্ত্র সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, ইরান এখনো সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরির পথে নেই। বরং তারা মূলত পারমাণবিক গবেষণা ও জ্বালানিভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স