বলিউড অভিনেত্রী কাজল অভিনীত হরর ঘরানা সিনেমা ‘মা’ মুক্তি পেয়েছে শুক্রবার (২৭ জুন)। মুক্তি প্রথম দিনে এই সিনেমার বক্স অফিস কালেকশন মন্দ নয়।
বক্স অফিস ট্র্যাকার ‘সাকনিলক’ অনুযায়ী ‘মা’ মুক্তির প্রথম দিনে ৪.৫০ কোটি রুপি ব্যবসা করে।
‘মা’ পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া, যিনি বলিউডে ‘চ্ছোররি’ এবং ‘চ্ছোররি ২’ এর মতো পরপর হরর সিনেমা বানিয়েছেন। ছবিতে ইন্দ্রনীল সেনগুপ্ত এবং রনিত রয়ও অভিনয় করেছেন।
‘মা’ এক মা-মেয়ের গল্প। বাংলার চন্দ্রপুর বলে এক গ্রামে এক জমিদার বাড়িতে এক মেয়ের জন্ম হয়। সেই জমিদার তৎক্ষণাৎ সেই মেয়ের বলি দেয়। জমিদার ছিল মা কালীর ভক্ত। তার বিশ্বাস এই মেয়েকে বলি দিলেই মা কালির সবচেয়ে বড় প্রতিপক্ষ, দানব রক্তবীজকে ধরাশায়ী করা যাবে।
আল-আমিন সাঈফী