ঢাকা | বঙ্গাব্দ

ফেনীতে টানা বৃষ্টিপাত, শহরে জলাবদ্ধতা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2025 ইং
ফেনীতে গত ২৪ ঘণ্টায় ২৩৩ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ছবির ক্যাপশন: ফেনীতে গত ২৪ ঘণ্টায় ২৩৩ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
ad728

ফেনীতে গত ২৪ ঘণ্টায় ২৩৩ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অফিস। যা চলতি বছরে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। গতকাল সোমবার (৭ জুলাই) সকাল ৯টা হতে আজ সকাল ৯টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে, টানা বৃষ্টির কারণে শহরের রামপুর শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি এলাকা, নাজির রোড, পেট্রোবাংলোসহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।  

বাড়ছে সীমান্তবর্তী তিন নদী মুহুরী, কহুয়া, সিলোনীয়া নদীর পানিও। তবে পানি উন্নয়ন বোর্ড জানায় এখনও তা বিপদ সীমার নিচে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেন।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted