ঢাকা | বঙ্গাব্দ

যেসব খাবার খেলে মানসিক চাপ বাড়াতে পারে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2025 ইং
যেসব খাবার খেলে মানসিক চাপ বাড়াতে পারে ছবির ক্যাপশন: যেসব খাবার খেলে মানসিক চাপ বাড়াতে পারে
ad728

নিউট্রিশন বিশেষজ্ঞদের মতে, কিছু খাবার আছে যেগুলো নিয়মিত বা বেশি পরিমাণে খেলে দুশ্চিন্তা, মুড সুইং ও ‘ব্রেন ফগ’-এর মতো মানসিক সমস্যার ঝুঁকি বাড়ে। মানসিক চাপ বা উদ্বেগও বেড়ে যেতে পারে। চলুন, জেনে নিই এমন ৫টি সাধারণ খাবার, যেগুলো খাওয়ার আগে একটু সতর্ক হওয়াই ভালো।

কড়া চা বা কফি
সকালে চা বা কফি না খেলে যেন দিনই শুরু হয় না—এমন অভ্যাস অনেকেরই আছে। কিন্তু অতিরিক্ত ক্যাফেইন স্নায়ুর ওপর চাপ ফেলে। এতে ঘুমের ব্যাঘাত, উদ্বেগ, মনোযোগে ঘাটতি ও হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। দিনে ১-২ কাপের বেশি না খাওয়াই ভালো।

অতিরিক্ত চিনি
চিনি হঠাৎ রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়, যা মস্তিষ্কে প্রভাব ফেলে। এতে দেখা দিতে পারে ‘সুগার ক্র্যাশ’। যার ফলে মেজাজ খিটখিটে হয়ে যায়, মন খারাপ থাকে, উদ্বেগ বেড়ে যায়।

ভাজাপোড়া ও অতিরিক্ত তেল-মসলা
বাইরের ভাজাপোড়া খাবার বা অতিরিক্ত তেলে-মসলায় ভরা খাবার শুধু পেটেরই নয়, মনেরও ক্ষতি করে।

এতে থাকা ট্রান্স ফ্যাট ও কেমিক্যাল মস্তিষ্কের হরমোন ভারসাম্য নষ্ট করে। হজমের গোলমাল ঘুমে প্রভাব ফেলে, আর ঘুমের অভাব মানেই মানসিক অস্থিরতা।
প্যাকেটজাত খাবার (চিপস, চানাচুর, নিমকি) এ ধরনের খাবারে থাকে অতিরিক্ত নুন, প্রিজারভেটিভ আর এমএসজি (মোনোসোডিয়াম গ্লুটামেট)। এগুলো স্নায়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বেশি খেলে ক্লান্তি, মাথা ভার, মন খারাপ ও দুশ্চিন্তার প্রবণতা বাড়তে পারে।

অ্যালকোহল
অনেকে মানসিক চাপ কমাতে অ্যালকোহল খেয়ে থাকেন, কিন্তু এটি আসলে হ্যাপি হরমোন (সেরোটোনিন ও ডোপামিন)-এর মাত্রা কমিয়ে দেয়। ঘুম খারাপ হয়, মেজাজও হয়ে পড়ে খিটখিটে। পরদিন মন-মেজাজের ওপর পড়ে তার প্রভাব।


নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted