ঢাকা | বঙ্গাব্দ

লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ, ২টি বগি লাইনচ্যুত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

সোমবার (২৮ জুলাই) দুপুরে শহরের বিডিআর গেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, লালমনি এক্সপ্রেস যাত্রী নামিয়ে ওয়াশপিটে যাচ্ছিল। পেছন থেকে আসছিল বুড়িমারী থেকে পার্বতীপুরগামী কমিউটার ট্রেন। বিডিআর গেট এলাকায় পৌঁছালে সংঘর্ষ হয় দুই ট্রেনের।

এতে লালমনি এক্সপ্রেসের দুইটি বগি লাইনচ্যুত হয়। সে ট্রেনে কোনো যাত্রী না থাকায় বড় ধরণের হতাহতের ঘটনা ঘটেনি। তবে, কমিউটার ট্রেনের কয়েকজন যাত্রী আহত হবার খবর পাওয়া গেছে।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স