ঢাকা | বঙ্গাব্দ

আবারও কপিল শর্মার ক্যাফেতে হামলা, কমপক্ষে ২৫ রাউন্ড গুলি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ২৫ টিরও বেশি গুলির শব্দ শোনা যায়। ভিডিওতে একটি কণ্ঠকে বলতে শোনা যায়, আমরা টার্গেটের কাছে ফোন করেছিলাম, কিন্তু সে ফোন ধরেনি, তাই আমাদের ব্যবস্থা নিতে হয়েছে। যদি সে এখনও ফোন না ধরে, তাহলে পরবর্তী পদক্ষেপ দ্রুত মুম্বাইয়ে নেয়া হবে।

এর আগে গত ১০ জুলাই কপিল শর্মার ক্যাফেতে হামলার ঘটনা ঘটে। সে সময় কিছু কর্মচারী ভেতরে থাকলেও কেউ হতাহত হননি। ওই ঘটনায় ক্যাফের একটি জানালায় ১০ টির বেশি বুলেটের আঘাতে সৃষ্ট গর্ত পাওয়া গিয়েছিল।

প্রথম হামলার পর শিখ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই)-এর সদস্য হরজিৎ সিং লাড্ডি দায় স্বীকার করেন। তিনি দাবি করেন, কপিলের একটি অনুষ্ঠানে একজন অংশগ্রহণকারী ‘নিহাং শিখ’দের ঐতিহ্যবাহী পোশাক এবং আচার-আচরণ নিয়ে কিছু ‘ব্যঙ্গাত্মক’ মন্তব্য করেন। এতে শিখ সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত লেগেছে।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স