ঢাকা | বঙ্গাব্দ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2025 ইং
মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে ছবির ক্যাপশন: মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
ad728

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২০ আগস্ট) দুপুর ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে, ২টা ৩৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ও কুর্মিটোলা স্টেশনের ২টি ইউনিট ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পাঁচ ইউনিটের প্রচেষ্টায় দ্রতই আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে এ ঘটনায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সংশ্লিষ্টরা।


নিউজটি আপডেট করেছেন : আল-আমিন সাঈফী

কমেন্ট বক্স